slider

ঘরের দলিলসহ চাবি হস্তান্তর করলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম

ঝালকাঠি প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধিয়া এলাকার ১৮৭টি পরিবারের মাঝে ঘর প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে তিনি জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। তিনি বলেন,
ঝালকাঠি জেলায় ভূমিহীন ও গৃহহীন কেউ রইলো না। সবারই মাথা গোঁজার ঠাই হয়েছে। ঝালকাঠিতে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের ঠিকানা পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা: এইচএম জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা শেষে তার পক্ষে ১৮৭টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের দলিলসহ চাবি হস্তান্তর করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ সময় সকল পরিবারকে ৫টি করে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button