আন্তর্জাতিক সংবাদশিরোনাম

গণভোটের রায়: ইইউ-তে থাকছে না ব্রিটেন

অনেক দিন থেকেই ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে থাকবে কি না সে বিষয়ে গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত ব্রিটেন ইইউ-তে থাকবে নাকি বেরিয়ে যাবে সে বিষয়ে গণভোট হয়। গণভোটে দেশটির ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়েছে বেশি। বেসরকারি ফলাফলে ব্রিটেনের ইইউতে না থাকার পক্ষে পড়েছে ৫২ শতাংশ ভোট আর না থাকার পক্ষে ভোট পড়েছে বাকি ৪৮ শতাংশ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ি, ২৪ জুন শুক্রবার সকাল পর্যন্ত বেসরকারি ফলাফল গণনা শেষে প্রায় ১৩ লাখ ভোটে এগিয়ে রয়েছে বেক্সিট (ব্রিটেন এক্সিট)। বেসরকারি ফলাফল গণনা শেষে ব্রিটেনের ইউতে না থাকার পক্ষে ভোট দিয়েছেন ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার। অন্যদিকে ইইউতে থাকার পক্ষে মত দিয়েছেন ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ভোটার।

২৩ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গণভোট। গণনার প্রথমদিকে ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে-বিপক্ষে  তুমুল লড়াই চলে। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ইইউ-তে না থাকার পক্ষে ভোট বাড়তে থাকে। জানা যায়, রাজধানী লন্ডন ও স্কটল্যান্ড ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান নেয়। অন্যদিকে ইংল্যান্ডের গ্রামাঞ্চল ও ওয়েলসের ভোটাররা শক্ত অবস্থান নিয়েছেন ব্রেক্সিটের পক্ষে। তবে নর্দার্ন আয়ারল্যান্ডে ভোটাভুটি হয়েছে সমানে-সমানে।

প্রথমবারের মতো গণভোটে ব্যাপক ভোট পড়েছে। জানা যায়, দেশটির গত সাধারণ নির্বাচনেও এরকম ভোট পড়েনি। ইইউ থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন এই সংবাদে দাম কমেছে ব্রিটিশ পাউন্ডের। এটা এক বিশাল দরপতন। সর্বশেষ ১৯৮৫ সালে পাউন্ডের দামে এমন দরপতন হয়েছিল।

অনেকে আবার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকেও পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি ব্রিটেনের ইইউ-তে থাকার পক্ষে প্রচারণা চালান। এদিকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে বেশি ভোট পড়ায় উচ্ছ্বাস দেখিয়েছে কট্টর ব্রেক্সিটপন্থী ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা নাইজেল ফ্যারাজ। এই জয়কে তিনি সাধারণ মানুষের জয় বলে অভিহিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button