slider

নওগাঁর আওয়ামীলীগ নেতা এনামুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী আজ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার কিংবাদন্তি প্রবীন আওয়ামীলীগ নেতা, ২৯ বছরের একটানা সাবেক নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ এনামুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।

তিনি গত ২০২২ সালের ৫ আগষ্ট শুক্রবার মৃত্যু বরণ করেন। ৬ আগষ্ট শনিবার বেলা ১০টায় প্রয়াতের লাশ নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে জানাজা শেষে নিয়ামতপুর উত্তরবাড়ীতে পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়।
তিনি অভিমানে একাকিত্ব জীবন যাপন করার কারণে অসুস্থ্য হয়ে পড়ে ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তিন ভাই, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

প্রসঙ্গত, কিংবাদন্তি প্রবীণ নেতা আলহাজ¦ এনামুল হক ১৯৬৭ সালে নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯৬৯ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি, নওগাঁ সরকারী কলেজ থেকে বিএ এবং রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স পাশ করেন। তিনি কলেজ জীবনে ছাত্রলীগের সাথে সরাসরি যুক্ত ছিলেন। ছাত্রলীগ জীবন শেষ করে আওয়ামীলীগে যোগ দেন।

তিনি ১৯৭৮ সালে নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। চলে একটানা ১৯৯২ সাল পর্যন্ত। এরপর ১৯৯২ সালে তিনি নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। তিনি একটানা ২৯ বছর নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে সফলতা এবং সুনামের সহিত দায়িত্ব পালন করেন। একই সাথে তিনি নওগাঁ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
প্রয়াত এই আওয়ামীলীগে নেতা একটানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত।

তাঁর স্মৃতির কথা স্মরণ করতে গিয়ে আওয়ামী পরিবারের প্রবীন বন্ধুরা বলেন, আপনি কী জানতেন ভারতের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর শুনে উপজেলার লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করেছেন। প্রতিনিয়ত খবর রেখেছেন। সবাই আশাবাদী ছিলাম একদিন সুস্থ হয়ে আপনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা এ মৃত্যু চাইনি, এখনও মানতে পারিনি। আমাদের এ প্রদীপ অনেকদিন আমাদের আলোকিত করুক, এটাই চেয়েছিলাম। আমরা প্রিয় এ মানুষটাকে যুগের পর যুগ আমাদের মাঝে চেয়েছিলাম। তাঁর স্বপ্নের সাথে নিজেদের স্বপ্নকে একাকার করে আশার আলো দেখছিলাম। আপানাকে হারিয়ে আমরা যে কষ্ট পেয়েছি তা সহজে ভুলার নয়। ভুলতে পারবো না।

আপনি ফিরলেন না বলে আমাদের স্বপ্নগুলো ডালপালা মেলতে পারলো না। আরেকজন এনামুল হকের জন্য আমাদের অপেক্ষা বাড়তে থাকলো! অনন্ত নক্ষত্রবীথির মাঝে খুঁজতে থাকবো আমরা আপনার ছায়াকে। জানি কারো বিকল্প কেউ হতে পারে না। তারপরও বিশ্বাস করি, আরেকজন এনামুল হক আমাদের স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। আশাবাদী হই। নতুন প্রজন্মের মাঝে এই সম্ভাবনা দেখতে পাই। নিশ্চয় কেউ না কেউ আপনার স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আশাহত নাগরিক নতুন করে আশাবাদী হবে, নতুন আশ্রয় খুঁজে পাবে। এমনটাই বলছেন উপজেলার নাম প্রকাশ না করার শর্তে অনেক প্রবীন আওয়ামীলীগের নেতা কর্মীরা।
প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর একমাত্র পুত্র ও সাবেক উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে চোখ পানিতে ছল ছল করে উঠে। তিনি বলেন, আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে বিশ^াস করে আওয়ামীলীগকে সমর্থন করে গেছেন। অথচ আমার বাবাকে অসুস্থ্য রাজনীতির ধারক বাহকরা মিথ্যে অপবাদ দিয়ে, সাধারণ নেতা-কর্মীদের উপক্ষো করে রাজনীতির মাঠ থেকে সরে দিয়েছিলেন। তিনি সেই কষ্ট সহ্য করতে না পেরে একা একা গুমরে গুমরে কঁদেছেন। এক সময় অসুস্থ্য হয়ে পড়েন। চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি আর বেঁচে ফিরে আসতে পারলেন না।

আমাদের মাঝ থেকে একজন ভাল মানুষ চলে গেলেন, একজন কর্মোদ্যোগী, দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তি চলে গেলেন, যিনি মানুষকে স্বপ্ন দেখাতে পারতেন এবং তিনি নিজে সে স্বপ্ন বাস্তবায়ন করে দেখাতে পারতেন। আল্লাহ রাব্বুল ‘আ-লামীন তাঁর জীবনের সকল ছোট বড় গুনাহ মা’ফ করে দিন, তাঁকে শান্তিপূর্ণ ক্ববর দান করুন, শেষ বিচারের দিনে তাঁকে জান্নাত নসীব করুন! তাঁর শোকসস্তপ্ত পরিবারের সদস্যগণকে সবর ও শক্তি দান করুন।
আমাদের সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন।
আমি তাঁর সন্তান হিসাবে তাঁর আদর্শ অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনা ও আমার পিতা আমার অনুপ্রেরণা।

এনামুল হকে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ হতে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে মহল্লার মসজিদে মসজিদে পিতার জন্য দোয়া চেয়েছেন তাঁ একমাত্র পুত্র রেজাউল হাসান রানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button