slider

যশোরে বিএনপির সহযোগী সংগঠনের বিক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে চক্রান্তমূলক মামলার রায়ের প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩রা আগষ্ট) বিকাল চারটায় যশোর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল লালদীঘি পাড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, শেখ হাসিনা ২০১৪ সালে যেমন এক তরফা নির্বাচন করেছেন এবং ২০১৮ সালে প্রতারণার মাধ্যমে রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতায় এসেছেন।২০২৩ সালে আরও একটি নির্বাচন করার জন্যই সম্ভাব্য প্রতিদ্বন্ধী হিসাবে ডা. জুবাইদা রহমানকে আসামি করে এ মামলার রায় প্রদান করেছে। অবিলম্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের নামে মামলা বাতিলের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধরণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button