slider
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৫০০ পিস ইয়াবাসহ রুবেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত রুবেল সদর উপজেলার হরিহরপুর হাজীপাড়া এলাকার মৃত ছোট বাবুর ছেলে।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে শহরের স্বর্ণকার পট্টি, গোধূলি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্বর্ণকার পট্টি, গোধূলি বাজার এলাকায় সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে থানার একটি টিম অভিযান পরিচালনা করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, মাদক ব্যবসায়ী রুবেলের নামে একাধিক মামলা রয়েছে। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




