slider

সিংগাইরে কমিউনিস্ট পার্টির কর্মী সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “দুনিয়ার মজদুর এক হও” ভাত কাপর জমি কাজ কমিউনিস্ট পার্টির এক আওয়াজ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাংগঠনিক শক্তি আরও জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আজ মানিকগঞ্জ সিংগাইর উপজেলা কমিটির আয়োজনে সিংগাইর আঙ্গারিয়ায় কমরেড বংশীবদন সাহা বাসভবনে সকালে জুরুরি কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি কমরেড মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। সভায় সংগঠনের সাংগঠনিক প্রতিবেদনে আরও কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, খেলাঘর আসর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, কৃষক নেতা কমরেড আব্দুল মান্নান, কমরেড সেতোয়ার হোসেন খান, কমরেড আরশেদ আলী মাস্টার, কমরেড মো.নজরুল ইসলাম।

কমরেড সেলিম বলেন কমিউনিজম কেবল সাম্যাবাদ নয়, আমরা সমগ্র ব্যাবস্থার বদল চাই। সমাজ বদলের কাজ খুব সহজতর নয়,তাই আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সার্বক্ষণিক কর্মী দরকার। আসুন সার্বক্ষণিক ও অসার্বক্ষণিক সবাই মিলে মেহনতী মানুষের পার্টিকে শক্তিশালী করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button