আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইরানের ক্ষমতা সম্পর্কে কারো কোনো ধারণা নেই

ইরানের সামরিক ক্ষমতা সম্পর্কে শত্রুদের কোনো ধারণাই নেই। এমন দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সহকারী প্রধান ব্রিগেডিয়ার মাসুদ জাজায়েরি।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইরানের শত্রুদের শীর্ষে আছে মার্কিন সরকার, ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটিশ সরকার। ইরানের সামরিক শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা কেবল আংশিক কিছু ব্যাপার জানে।’

তিনি আরো দাবি করেন যে, ইরানের গোপন সামরিক শক্তি সম্পর্কে জানতে পারলে শত্রুরা বিস্ময়ে হতবাক হয়ে যাবে।

মাসুদ জাজায়েরি এই মন্তব্য করলেন, যখন মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে জোট বেধে সিরিয়া আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button