slider

নকলায় অতিরিক্ত ভাড়া আদায়, ১২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ জুলাই) দুপুরের দিকে নকলা বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।

অভিযানে ১২ টি মামলায় দিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের পর অভিযান চালানো হয়। জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে নিরাপত্তায় ট্রাফিক,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button