slider

মানিকগঞ্জে জলবায়ু ন্যায্যতার দাবিতে যুবদের বিক্ষোভ সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: “জলবায়ু ন্যায্যতা চাই,জেন্ডার ন্যায্যতা চাই,প্লাস্টিক দূষণ বন্ধ কর” এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত বেতিলা বন্ধু মহল যুব সংঘ ও বেসরকারি সংগঠন বারসিক এর যৌথ আয়োজনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান দেশগুলোর প্রতি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি গাজী নাফিউর আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহার সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল, বিষয়ভিত্তিক আলোচনায় সহায়ক ছিলেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
সমাপনী সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সহকারি সাধারণ সম্পাদক কবি জাকির হোসেন, সমাজ সেবক মোহাম্মদ দুলাল আহমেদ প্রমুখ।

আলোচ্য সভায় সকলেই বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান দেশগুলোর অতিমাত্রায় কার্বন নিঃসরণ বন্ধসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায্যতার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button