slider

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ঈদ পুনর্মিলনী

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলুর উদ্যোগে উপজেলার যন্ত্রাইল নিজ বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী পুনর্মিলনীতে নানা ধরনের খাবারের ব্যবস্থা করা হয়। এ সময় সকলের সঙ্গে কোশল বিনিময় করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান শামীম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, বিশিষ্ট সমাজসেবক ইফতেখার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, সহ-সভাপতি আলহাজ ইব্রাহিম খলিল, এডভোকেট শাফিল উদ্দিন মিয়া, হুমায়ূন কবির, বাবুল মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালালসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button