জিম্বাবুয়েতে ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

জিম্বাবুয়েতে ধর্ষণের অভিযোগে এক ভারতীয় ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত ভারতীয় দলের সেই ক্রিকেটার এখন জেলে রয়েছেন।
জিম্বাবুয়ের এক মিডিয়ার নাম করে বলা হয়, গত শুক্রবার রাতে এক স্থানীয় তরুণীকে ধর্ষণ করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে নাকি সেই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়। তবে ক্রিকেটারটির নাম জানানো হয়নি সেই রিপোর্ট। জিম্বাবুয়ের বিভিন্ন সংবাদপত্রেও এই খবর প্রকাশিত হয়।
হারারে পুলিশের সহকারী কমিশনার চ্যারিটি চারাম্বা সত্যতা স্বীকার করে বলেছেন, ভারতীয় ওই ব্যক্তির বিরুদ্ধে এক জিম্বাবুয়েন নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। জিম্বাবুয়ে সফরে ভারতীয় দল যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই এই ঘটনা ঘটে। ভারতীয় হাই কমিশনারের কর্মীরা ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে।
মহেন্দ্র সিং ধোনির দল এখন জিম্বাবোয়ে সফরে ওয়ানডে সিরিজ ৩-০ জিতে নেয়ার পর টি২০ খেলছে। গতকাল ভারতীয় দল সিরিজের প্রথম টি২০ ম্যাচে দু রানে হেরে যায়।




