অর্থনৈতিক সংবাদ
বিনিয়োগকারীদের আকর্ষনে ১৩ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক বাংলাদেশের নতুন অর্থনৈতিক জোনগুলোতে বিদেশী ও স্থানীয় বিনিয়োগকারীদের অাকর্ষনে ১৩ কোটি ডলার বাড়তি সহায়তা দিচ্ছে। বেসরকারি খাত উন্নয়ন সহায়তা প্রকল্পে এই অর্থ দেয়া হচ্ছে।
রোববার সকালে শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি অতিরিক্ত সচিব শফিকুল আজম এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্রী পারালকার চুুক্তিতে স্বাক্ষর করেন। জানা যায়, বিনিয়োগকারীরা জোনে উৎপাদনশিল খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃস্টি করে। উৎপাদন খাতে অধিক ও ভাল চাকুরি এবং দারিদ্র বিমোচন হবে বলে বিশ্বব্যাংক মনে করছে।




