কটিয়াদীতে গাজা সহ গ্রেফতার এক

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার কটিয়াদী মডেল থানার এস আই মোঃ দুলাল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়ী ইয়াসিন মিয়া (২৪) কে গ্রেপ্তার করে। গাজা সহ গ্রেপ্তার হওয়া ইয়াসিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি উত্তরপাড়া গ্রামের মোঃ জুলহাস মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায় মোহাম্মদ ইয়াসিন একজন পাক্কা মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অত্যন্ত গোপনে এই মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার এস আই মোহাম্মদ দুলাল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শনিবার কটিয়াদী বাস স্ট্যান্ড এলাকায় এক মাদকবিরোধী অভিযানে মোহাম্মদ ইয়াসিনকে আটক করে এবং তার হেফাজতে থাকা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর কস্টিপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা জব্দ করে। এই ঘটনায় কটিয়াদী মডেল থানায় নিয়মিত একটি মামলার রজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত ইয়াসিন মিয়াকে কিশোরগঞ্জ জেলহাজত এ প্রেরণ করা হয়েছে।



