সোনাতলায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি শেষে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। ২৩ জুন শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে থেকে মাদ্রাসা মোড় হয়ে দলীয় কার্য়লয়ে শেষ হয়।
সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন, এমপির পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, নবীন আনোয়ার কমরেড যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ফিদা হাসান খান টিটো, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, এন এ জাহান জুয়েল, নাহিদ হাসান জিতু,সাইফুল ইসলাম, জুবায়েদ হাসান পরাগসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


