বিবিধশিরোনাম

বরগুনায় বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার

বরগুনায় একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। সদর উপজেলার পৌর শহরের উপকণ্ঠে বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের পঞ্চায়েত বাড়ির একটি বাগানের গাছ থেকে শুক্রবার বিকেলে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বরগুনা জেলা জজ কোর্টের নাজির আব্দুস সালাম বাদল মিয়ার বাড়ির বাগানে একটি গাব গাছের মাথায় পেঁচানো অবস্থায় সাপটি দেখতে পায় পথচারীরা। এরপর ওই গ্রামের সাপুড়ে নওশের আলীকে খবর দেয় তারা। নওশের আলী গিয়ে সাপটি গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করে। এ সময় শত শত মানুষ সাপটি দেখার জন্য ভিড় করে।

নওশের আলী জানান, এ ধরনের সাপের জনবহুল এলাকায় প্রবেশ করার কথা নয়। তবে মনে হচ্ছে ওই এলাকায় এর বংশধর আরো রয়েছে। এদিকে সাপ উদ্ধারের খবর গণমাধ্যম কর্মীদের কাছে শুনে জেলা পুলিশ সুপার বিজয় বসাক বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাপুড়ে নওশের আলীর বাড়ি থেকে শাপটি উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ সুপার বলেন, বন্যপ্রাণী ধ্বংসের কারণে আমাদের পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে।

এ জন্য বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। জেলা পুলিশের উদ্যোগে অজগর সাপটি উদ্ধার করে, বন বিভাগের সহযোগিতায় শুক্রবার সাপটি টেংরাগিরী সকিনা বনে অবমুক্ত করা হয়েছে। টেংরাগিরী সকিনা বনের বিট কর্মকর্তা সজীব কুমার মজুমদার বলেন, এ অজগর সাপ লোকালয়ে যাওয়ার কোনো কারণ নেই। তবে এ ধরনের সাপ একটা নিজস্ব বলয়ে বসবাস এবং চলাফেরা করে থাকে। ওই বলয়ে মানুষের অবাধ বিচরণের কারণে এরা বিরক্ত হয়ে পথ হারায়।

এ ছাড়াও খাদ্যের অভাবে এ সব প্রাণী তাদের বলয় ছেড়ে অনেক সময়ে লোকালয়ে চলে আসে। ইতোপূর্বে বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন লোকালয় থেকে আরো চারটি অজগর সাপ উদ্ধার করে টেংরাগিরী সকিনা বনে অবমুক্ত করা হয়েছে।

সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button