খেলা

জার্মানিকে আটকে দিল পোল্যান্ড

ইউরোর দ্বিতীয় ম্যাচেই আটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বৃহস্পতিবার রাতে জার্মানি বনাম পোল্যান্ড ম্যাচ শেষ গোলশূন্য ভাবে। এর ফলে দুই দলের কেউই নকআউট পর্ব নিশ্চিত করতে পারল না।

এবারের ইউরোয় এটাই প্রথম গোলশূন্য ম্যাচ শেষ হল। ফেভারিট হিসেবে লেওয়ানডোস্কিদের বিরুদ্ধে নেমেছিল জোয়াকিম লোয়ের দল। তবে ম্যাচের শুরু থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় মুলার, ওজিলদের। বল পজেশনের দিক দিয়ে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগই তৈরি করতে পারেননি গটজেরা। দ্বিতীয়ার্ধে পোল্যান্ডের খেলায় আধিপত্য ছিল বেশি। গোল করার পরপর দুটি সহজ সুযোগ নষ্ট করেন মিলিক। উল্টোদিকে সুযোগ এসেছিল ওজিলের সামনেও। তবে ডেডলক ভাঙেনি। ড্র হয়েছে ম্যাচ।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। পোল্যান্ডের পয়েন্টও ৪। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারায় নর্দান আয়ারল্যান্ড। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে প্রথমবার ইউরোয় খেলার সুযোগ পাওয়া দলটি। ইউক্রেন এখনও কোনো পয়েন্ট পায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button