slider

সিঙ্গাইর প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক,যুগ্ম-আহ্বায়ক বাদল, সদস্য সচিব সুজন

সিঙ্গাইর মানিকগঞ্জ প্রতিনিধিঃ কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মোবারক হোসেনকে আহ্বায়ক, মাই টিভির সিঙ্গাইর প্রতিনিধি বাদল হোসাইনকে যুগ্ম-আহ্বায়ক ও সুজন মাহমুদকে সদস্য সচিব করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের ২২ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিল্পব এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাকের সিঙ্গাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী, পৃথিবী প্রতিদিন সম্পাদক এফএম ফজলুল হক, বাংলা টিভির রেজাউল করিম, আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, ৭১ বাংলা টিভির আবুল কালাম আজাদ, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, দৈনিক অধিকারের মিলন মাহমুদ, দৈনিক ভোরের কলামের মামুন হোসেন, দৈনিক ভোরের পাতার হাবিবুর রহমান, জেটিভির আব্দুল গফুর, এশিয়ান টিভির ইমরান হোসেন, বাংলাদেশের খবরের সাইফুল ইসলাম, আজকের তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, দৈনিক আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম, দৈনিক ইনফো বাংলার রুহুল আমীন, প্রতিদিনের বাংলাদেশের মো.আতিকুল ইসলাম ও দৈনিক টেলিগ্রামের আমীনুর রহমান।

নবগঠিত সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button