slider

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ সম্প্রতি জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ১৮ জুন রবিবার বিকেলে সখীপুর উপজেলা গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করে সখীপুর ঐতিহাসিক তালতলা চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মোঃ শরিফুল ইসলাম সভাপতি সখীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটি,(প্রতিনিধি দৈনিক ইনকিলাব)। সঞ্চালনা করেন, আবদুল লতিফ মাষ্টার সাধারণ সম্পাদক সখীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটি,(প্রতিনিধি দৈনিক সকালের সময়)। বক্তব্য রাখেন, সাংবাদিক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক,(প্রতিনিধি দৈনিক নয়া দিগন্ত)। আহমেদ সাজু যুগ্ন সাধারণ সম্পাদক,(প্রতিনিধি দৈনিক প্রতিদিনের কাগজ), খান আহমেদ হৃদয় পাশা,ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক, (প্রতিনিধি দৈনিক আই বার্তা), ইলিয়াস কাশেম সম্মানিত সদস্য,(প্রতিনিধি দৈনিক আজকের জনবাণী) প্রমূখ। উপস্থিত ছিলেন, মতিউর রহমান ভূইয়া (প্রতিনিধি দৈনিক আমাদের নতুন সময়) সিনিয়র সহসভাপতি, হাজী আলমগীর হোসেন (প্রতিনিধি দৈনিক আলোকিত প্রতিদিন) কোষাধ্যক্ষ সখীপুর,মোশাররফকে হোসেন (প্রতিনিধি দৈনিক গন মানুষের আওয়াজ)দপ্তর সম্পাদক,রফিকুল ইসলাম প্রতিনিধি দৈনিক প্রভাতী খবর প্রচার ও প্রকাশনা সম্পাদক,আব্দুল হামিদ মুকুল (প্রতিনিধি দৈনিক মানবাধিকার প্রতিদিন) সম্মানিত সদস্য,মোর্শেদ খান (প্রতিনিধি দৈনিক আলোকিত নিউজ)সম্মানিত সদস্য,রহমতুল্লাহ (প্রতিনিধি দৈনিক মুক্ত খবর) সাম্মানিক সদস্য, হাফিজুর রহমান (প্রতিনিধি,দৈনিক দিশার আলো প্রতিদিন),এছাড়াও সখীপুর রিপোর্টার্স ইউনিটির এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা আশিক জাহাঙ্গীর। আরও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ। বক্ততারা সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যাক্ষ ও পরোক্ষ ঘৃণ্য খুনী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button