sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৫

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে। আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩০৫ জন।

আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৩২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১১৮ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৮৭০ জন ঢাকায় এবং ২৪৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চার হাজার ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৮০৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ১০১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে তিন হাজার ৭৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ৯১০ জন ঢাকার ও বাকি ৮৪৬ জন অন্যান্য জেলার বাসিন্দা।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ জন মারা গেছেন। সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button