slider

রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ ভিটামিন এ এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধ ও জটিলতা থেকে শিশুদের রক্ষাকল্পে সারাদেশের মতো আজ রংপুরেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকালে রংপুর সিটি কর্পোরেশনে দিনব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার এবিএম আবু হানিফ, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ জাহাঙ্গীর কবীর এবং রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও সিটি কর্পোরেশন কার্যালয়ের কর্মকর্তা এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের ক্যাম্পেইনের মাধ্যমে রংপুর জেলার জেলার ৮ উপজেলায় ৬-১১মাস বয়সী ১লাখ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২- ৫৯মাস বয়সী ২লাখ শিশুকে লাল রঙের ভিটামিন এ+ ক্যাপসুল এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩ টি ওয়ার্ডে ৬-১১মাস বয়সী ২০ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২- ৫৯মাস বয়সী ১লাখ ৯ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানোা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button