slider

নাটোরে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি : নাটোরে ইসলামি আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করছে। আজ ১৬ জুন শুক্রবার বাদ জুমা সিটিকর্পোরেশন নির্বাচনে বরিশালের হামলার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের নীচাবাজার ট্রাফিক মোড় হয়ে আবারও কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয় এবং বরিশালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করা হয়। বিক্ষোভমিছিলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button