নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ বরখাস্ত

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবন হত্যা মামলার চার্জসীট (অপরাধ) আদালত গ্রহণ করায় চেয়ারমান পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক ভাবে বরখাস্ত হওয়ায় পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জুন) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-০১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানাযায়।
চিঠি প্রাপ্তির পর থেকে এই নির্দেশনা কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। এর আগে ওই মামলা জনিত কারনে উপজেলা পরিষদ চেয়ারমান আসাদ কারাগারে অবস্থান করায় আর্থিক স্বাক্ষরিক ক্ষমতা হারিয়ে ফেলেন। এ অবস্থায় মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ার খবর বিভিন্ন লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। তবে এখন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ বিষয়ে কার্যকর ভুমিকা রাখা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর দিনগতরাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদ ও তার তিন ভাইসহ অন্যরা ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবনকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেন। এ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা জীবনের মা জাহানারা বেগম বাদি হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা রুজু করেন।
ওই মামলা ও ঘটনার পর থেকে পালিয়ে বেড়ান আসাদ। পরবর্তীকে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আসেন। পরে অন্য একটি মারামারি মামলায় আদালতে হাজিরা দিকে গেলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। এছাড়া উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হলে নি¤œআদালতের নির্দেশে কারাগারে রাখা হয় তাকে। এরপর দীঘদিন কারাগারে অবস্থান করা অবস্থায় আইনজীবির মাধ্যমে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। অন্যদিকে মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসীন প্রদান করেন। প্রাথমিক ভাবে অপরাধ প্রমাণ হওয়ায় এবং আদালত চার্জসীট (অপরাধ) গ্রহণ করায় বৃহস্পতিবার চেয়ারমান পদ থেকে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবাপারে জানতে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।



