মাধবপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড পিতাকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ ।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (৭ জুন) বিকালে ফারুক মিয়া নামে এক ব্যাক্তি তার ১৯ বছর বয়সী নিজ কন্যাকে কবিরাজ দেখানোর কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮ টার সময় উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দক্ষিন পাশের মাঠে জনৈক আব্দুল মমিনের জমির আইলে ভয়ভীতি দেখাইয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে নিজ মেয়েকে ধর্ষণ করে পাষন্ড পিতা। এর পর রাত ৯ টার সময় একই এলাকায় বোয়ালিয়া খালের দক্ষিন পাড়ে আবার মেয়েকে ধর্ষণ করে ঐ পাষন্ড পিতা।
ভিকটিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর থানার মামলা নং ১৮, তারিখ ০৮/০৬/২০২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামছুল ইসলাম ও এসআই রাজীব রায়, এসআই মানিক কুমার সাহা এবং এএসআই জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি চৌকশ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিজয়নগর থানার সাতবর্গ এলাকা থেকে ধর্ষক ফারুক মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফারুক মিয়া মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর কলেজ পাড়া এলাকার মৃত জবান আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, এই জঘন্য ঘটনায় আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




