slider

সিংগাইরে মধুমতি ব্যাংকের কৃষি ঋন বিতরণ ও মতবিনিময় সভা

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে মধুমতি ব্যাংক শাখায় কৃষি ও পল্লী ঋন বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মধুমতি ব্যাংক সিংগাইর শাখা প্রধান মোহাম্মদ আলমাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম বলেন, ২০১৩ সালে যাত্রা শুরু করা মধুমতি ব্যাংকের ৪৮টি শাখা ও ৬০০ এজেন্ট পয়েন্টের মাধ্যমে সাড়ে ৪ লাখ গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এ ব্যাংকটি। প্রত্যন্ত পল্লীতে যেখানে সাধারণ মানুষ ব্যাংকিং সেবা পাচ্ছে না সেখানে এ ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ও সহজ শর্তে সরাসরি কৃষকদের মাঝে ঋন দেয়া হচ্ছে। মওসুম ভিত্তিক ফসল চাষাবাদের অগ্রাধিকার দিয়ে যথাসময়ে ঋন প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান, এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. শাহাদৎ হোসেন ও এসএমই ডিভিশন প্রধান জাহিদ আল মুনতাসির । সুবিধাভোগী কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- মোনেম আহম্মেদ বিপ্লব, নুরু মেম্বার, ফারুক হোসেন, আব্দুল ওয়াহেদ ও জামাল হোসেন প্রমুখ
মতবিনিময় সভা শেষে ২ জন কৃষকের মাঝে ১ লাখ টাকা করে কৃষি ঋন বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button