সখীপুরে বঙ্গমাতা আন্ত প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে ভূয়াইদ ভাতগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা আন্ত প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০মে) সকালে ভূয়াইদ ভাতগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টে অংশ নেন রহিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ভূয়াইদ মাইজবাড়ী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করেন রহিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওসমান গনি।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূয়াইদ ভাতগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শফি,মাইজবাড়ী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুজিবুর রহমান, রহিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সপ্না আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।




