slider

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডের যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডের নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধ কল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জোকা যুব উন্নয়ন কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অলকা প্রভা দে’র সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হামিমুর রশীদ, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে সন্ত্রাস ও জঙ্গিরা সমাজের শত্রু ও দেশের শত্রু এদেরকে নির্মূল করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button