আন্তর্জাতিক সংবাদ

রমজানে জাকার্তার ক্যাফেতে পুলিশ, ব্যাপক সমালোচনা

ইন্দোনেশিয়ায় রোজার মাসে পুলিশী অভিযানে এক ক্যাফে বন্ধ হওয়ার পর জনগণ ক্যাফের মালিককে হাজার হাজার ডলার অর্থ সাহায্য পাঠিয়েছে।

জার্কার্তার পশ্চিমাঞ্চলে সেরাং নামে এক জায়গায় পুলিশ ক্যাফের খাবার জব্দ করছে আর ক্যাফের মালিক ঐ মহিলা হতাশ হয়ে তা দেখছে, এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার কাছে অর্থ সাহায্য আসতে শুরু করে।

রমজান মাসে খাবারের দোকান বন্ধ রাখার ওপর স্থানীয় একটি আইনের উপধারা ভঙ্গ করার জন্যই পুলিশ এই অভিযান চালায় বলে জানা যাচ্ছে।

সায়েনি নামে ঐ ক্যাফে মালিকের অনেক দেনা ছিল।

সেই দেনা মেটাতেই তাকে রমজান মাসেও দোকান খোলা রাখতে হয় বলে তিনি জানান।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম-প্রধান দেশ ইন্দোনেশিয়াতে রোজার মাসে অনেক রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়।

কিন্তু যারা রোজা রাখেন না, তাদের জন্যও অনেক রেস্টুরেন্ট খোলা থাকে।

কিন্তু এই অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে দরিদ্র খাবার বিক্রেতাদের বেছে নেয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে পুলিশের ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এক ক্রাউডফান্ডিং সাইটের মাধ্যমে ক্যাফে মালিকের জন্য ২০,০০০ ডলার চাঁদা তোলা হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো নিজেও এই ঘটনার জন্য পুলিশের সমালোচনা করেছেন।

বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button