slider

কেরানীগঞ্জে সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি শাহী মসজিদ থেকে পশ্চিম মূখী নামাবাড়ি পর্যন্ত সিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সোমবার (২৯মে) বিকেলে বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি শাহী মসজিদ নামাবাড়ি এলাকার সড়কের সিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ ।

বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিলানী মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ বাবুল হোসেন,বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আশকর আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এইচ এম অহিদুল হক,কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য হাজী মোঃ সিরাজুল ইসলাম,আহসান উল্লাহ,শরীফ দেওয়ান, সিকান্দার হোসেন, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ জামাল, কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি সামিনা হক সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরাও এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button