sliderবিবিধশিরোনাম

ডা. জাফরুল্লাহের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই স্মরণ সভায় গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা স্মৃতিচারণ করেছেন।

সোমবার (২৯ মে) দুপুরে গণ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আবুল হোসেন সভাপতিত্বে স্মৃতিচারণ করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টিবোর্ডের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আখতার, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ড. আসিফ নজরুল, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কনা চৌধুরী, সন্ধ্যা রায় ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রাস্টি ডা. মঞ্জুর কাদির।

আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকারসহ অনেকে।

স্মরণসভায় অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা ভাবতাম ডা. জাফরুল্লাহ হয়ত বেশিদিন বাঁচবেন না। আমরা ভয়ে থাকতাম। কারণ উনি অসুস্থ ছিলেন। কিন্তু আমরা ভুলে ছিলাম। কারণ উনি এখনো অনেকের চেয়ে তীব্র ও উজ্জ্বলভাবে বেঁচে আছেন তার কাজের মধ্য দিয়ে, তার কর্মের মধ্যে দিয়ে।’

তিনি আরো বলেন, আমার জীবনের আইডল জাফরুল্লাহ চৌধুরী। আমি কোনোদিন কাউকে এ কথা বলিনি, তবে আজ বললাম। সত্যিই আমার জীবনের আইডল উনি। কারণ উনি ক্রিয়েটিভ ছিলেন, উনি প্রতিবাদী ছিলেন। উনি যেভাবে প্রতিবাদ করতেন সমাজের কেউ তা করতেন না। এতো বিগ্রহ এত জটিলতার মাঝেও উনি প্রতিবাদ করে গেছেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযোদ্ধা ছিলেন।

এ সময় জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের মধ্যে তার স্ত্রী শিরিন পারভীন হক ও ছেলে বারিশ চৌধুরী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button