slider

দাউদকান্দি চিনামূড়ায় প্রীতি ফুটবলে বন্ধু মহলের জয়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল রোববার দাউদকান্দি উপজেলার চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় চিনামূড়া টাইগার ক্লাব ও শহীদ নগর বন্ধু মহল একাদশ মুখোমুখি হয়,নির্ধারিত সময় ২-২ গোলে খেলাটি সমতা থাকায় পরে টাইব্রেকারে বন্ধু মহল বিজয়ী হয়।১০ মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাএলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা উওর জেলা শাখা র সাবেক সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চিনামূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা আমিনুল ইসলাম কচি,ছাএনেতা মাজহারুল ইসলাম হানিফ, মারুকা ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি মোঃজাকির প্রধান ও বর্তমান সভাপতি মোঃজাহিদুল ইসলাম ভূইয়া প্রমুখ।পুরো খেলায় ধারাবিবরণীতে দর্শক মাতিয়ে রাখেন মারুকা ইউনিয়নের কৃতি সন্তান জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার ও ভয়েজ আর্টিষ্ট মোঃকবির হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button