slider

সিংড়া তাজপুর ইউনিয়নের বাজেট পেশ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া তাজপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হযেছে। মঙ্গলবার সকাল ১১টায় পরিষদের হলরুমে ভৌত অবকাঠামোর উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ খাত, মৌলিক চাহিদা পুরনকে প্রাধান্য দিয়ে ১ কোটি ৩লক্ষ ৩২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে পরিষদের সচীব মো. মিজানুুর রহমান এই বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, তাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. খবির উদ্দিন সরদার, পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু হানিফ, তাজপুর ইউনিয়ন আওয়ামীরীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রমুখ। এসময় পরিষদের সদস্যগণ,সংরক্ষিত মহিলা আসনের সদসগণ সহ গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button