slider

ঘিওরে ক্ষিরাই নদীর উপরে ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি ক্ষিরাই নদীর উপরে ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় এ ব্রিজের উদ্ধোধন করেন।

প্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ সেতু। সেতুটি নির্মিত হলে অর্ধলক্ষ মানুষের চলাচলের পথ সুগম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাইফুর রহান হৃদয়, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, নালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস মধু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আসাদ মিয়া প্রমুখ।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সংসদ সদস্য দুর্জয় কেল্লাই মনসুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button