slider
ঘিওরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও সভা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে হাতের মুঠোয় ভূমি সেবা, “ভূমিসেবা অ্যাপ ব্যবহার করুন, দ্রুততম সময়ে ভূমিসেবা নিন” ভূমি মন্ত্রণালয়ের এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জের ঘিওরে ভূমিসেবা সপ্তাহ -২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিস হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হামিদুর রহমান।
বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।




