slider
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইন ও মোটরযান আইনে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকালে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব যৌথ অভিযান পরিচালনা করেন।
উপজেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় এবং মোটরযান ও সড়ক পরিবহন আইনে মোট ৪টি মামলায় জরিমানা করা হয় (২৬,৫০০) ছাব্বিশ হাজার পাঁচশত টাকা। এসময় মাধবপুর থানার এক দল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগীতা করেন।
ভ্রাম্যমাণ আদালত অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




