শিরোনামশীর্ষ সংবাদ

গুলিস্তানে হকার-পুলিশ সংঘর্ষে ২০ জন আহত

রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এলাকায় দোকান বসানো নিয়ে পুলিশ ও দোকান মালিকদের সাথে হকারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা প্রায় দুইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ত্রিমুখী এ সংঘর্ষে পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার আনোয়ার হোসেনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ দাবী করেছে। গুরুতর আহত আনোয়ার হোসেনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জন হকারকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন। এর আগে গতকালও একই কারণে সংঘর্ষ হয়েছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button