slider

নিয়ামতপুরে বিশ্ব মা দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাসহ গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী আমাদের মায়েদের জন্য অনেক কিছুই করেছেন। একসময় ল্যাক্টেটিং মাদার কর্মসূচি করেছিলেন এবং পরে মা ও শিশুদের জন্য ভর্তুকি দিয়ে এক বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমরা যেমন আমাদের মাকে ভালোবাসব তেমনি আমাদের দেশমাতৃকাকেও ভালোবাসব। আমাদের খেয়াল রাখতে হবে সমাজে যেন আর কোনো বাল্যবিয়ে না হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সূচনা বক্তব্যে মা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) মোসাঃ আমেনা বেগম।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button