slider

নিয়ামতপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নওগাঁর নিয়ামতপুরে ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ মে) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ও প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় রেখে পাঠদান ও শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।
সভায় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button