slider

নাটোরের হালতিবিলে পর্যটন-বান্ধব রেস্তোরাঁ নির্মাণ কাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : ভ্রমনপিপাসুদের জন্য নাটোরের হালতিবিলে মিনি কক্সবাজার খ্যাত বর্ষাকালীন পর্যটন কেন্দ্র পাটুলে একটি ইকো রেস্তোরাঁ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী, ‘ওয়েসিস রেস্তোরাঁ’র ব্যবস্থাপনা পরিচালক আশফাকুল ইসলাম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা নাসরিনা ইয়াসমিন মুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্য শিমুল পর্যটকদের সুবিধা বৃদ্ধিতে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারি এই উদ্যোগকে স্বাগত জানায়। ‘ওয়েসিস রেস্তোরাঁ’র ব্যবস্থাপনা পরিচালক আশফাকুল ইসলাম জানান, শহরের যান্ত্রিকতায় এখানকার মানুষের বিনোদনের খুব একটা ব্যবস্থা নেই। কৃষি ও মৎস্য সম্পদের সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে পর্যটকদের জন্য মান সম্মত একটি রেস্তোরাঁ নির্মাণ করা হবে। পর্যটকদের চাহিদা বিবেচনা করে পরবর্তীতে একটি রিসোর্ট নির্মাণের চিন্তা রয়েছে।

জানা গেছে, নাগরিক জীবনের ব্যস্ততা থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে অনেকেই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ব্যকুল হয়ে উঠেন। ভ্রমণপিয়াসী সেইসব মানুষের সময় এবং চাহিদার কথা মাথায় রেখেই নাটোরের মিনি কক্সবাজারখ্যাত পাটুল তৈরী হচ্ছে হোটেলটি । উত্তরাঞ্চলের সম্ভাবনাময় পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় ভাবে তুলে ধরতে বেসরকারী উদ্যোগে গড়ে তোলা হচ্ছে হোটেল ওয়েসিজ প্রকল্পটি । হোটেলটির দ্বার দ্বার উন্মোচন হলে সৃষ্টি হবে এ অঞ্চলে পর্যটন শিল্পভিক্তিক নতুন কর্মসংস্থানের । বিদেশী পর্যটকরা আকৃষ্টি হওয়ার সাথে সাথে শহরের যান্ত্রিক কোলাহল থেকে স্থানীয় ভ্রমণকারীরা এখানে এসে খুঁজে পাবেন এক অনাবিল আনন্দ সুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button