slider

রংপুরে জামিনে বেড়িয়ে বাদী পক্ষকে মারপিট: আহত ৩

রংপুর ব্যুরোঃ রংপুরে মামলায় আসামীগং জেল থেকে জামিনে বেড়িয়ে মামলার বাদী ও সাক্ষিদের হত্যার উদ্যোশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীনে রয়েছে। এ বিষয়ে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সিদ্দিক হোসেন মংলা জানান, গত ৩০ মার্চ ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আসামী সাকিলের সাথে ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু ট্যাংকলরী অফিসের সামনে গালাগালি ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু বাদী হয়ে বাবুপাড়া সিটি মোড় এলাকার শাকিল, ইসা, রাজন, মুসা, ভুলু মিয়া, রাকিব সহ ৬ জনের নামে তাজহাট থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত মামলায় আসামীরা গ্রেফতার হয়। গত ১৯ এপ্রিল আসামীরা জেলা থেকে জামিনে রেব হয়। এরপর গত ২৩ এপ্রিল সোমবার দুপুর ২টায় নগরীর স্টেশন বাবুপাড়া সিটি মোড়ে আসামী পক্ষ পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র ও লঠিসোটা নিয়ে একত্রিত হয়ে মামলার বাদী রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু, সাক্ষী দপ্তর সম্পাদক জোয়াদ খান তুফান ও সদস্য ইয়াছির আরাফাত জীবনকে আটক করে হত্যার উদ্যেশ্যে ধারালো অস্ত্রদিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী কোপ মারে। এ সময় এলাকাবাসী ছুটে এসে রক্তাত্ব অবস্থায় আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ট্যাংকলী শ্রমিকরা। এ ঘটনায় আবারো মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button