ইউপিডিএফের ডাকা অবরোধে সাড়া নেই যানচলাচল স্বাভাবিক

বাঘাইছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি দিঘিনালায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফ প্রসিত দলের কোম্পানি কমান্ডার মিলন ওরফে সৌরভ চাকমা আটকের পর হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়ার প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য খাগড়াছড়ি সাজেক ও বাঘাইছড়ি সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ প্রসিত গ্রুফ। ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে এই অবরোধের ঘোষণা দেয় তারা। তবে ইউপিডিএফের ডাকা অবরোধে তেমন সাড়া মিলেনি। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার টহল ও প্রয়োজনীয় পদক্ষেপের ফলে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সাজেক সহ বাঘাইছড়ি দিঘিনালা সড়কে যানচলাচল স্বাভাবিক ছিলো। সাজেকে বেড়াতে আসা শিক্ষার্থীদের একটি দল জানায় হঠাৎ সড়ক অবরোধের ঘোষণা সুনে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম পরে সেনাবাহিনীর জোরদার টহলে কোন সমস্যা ছাড়াই নির্ভিঘ্নে বাড়িতে পৌছাতে পেরেছি। সাজেক থানার ওসি নুরুল আলম জানান সাজেক সড়কে যানচলাচল স্বাভাবিক ছিলো অবরোধের কোন প্রভাব পরেনি। নিরাপত্তা বাহিনীর নজড়ধারী বাড়ানো হয়েছে।




