slider

সখীপুরে এসএসসি ‘৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ঈদ উপহার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এসএসসি’৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সখীপুর পিএম পাইলট গভ: স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আজ সকাল ১০টায় সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান তালুকদার, সখীপুর বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার,সংগঠনের সদস্য মানবিক তুহিন সিদ্দিকী,ওসি নাজমুল হাসান রুবেল, রাকিব তালুকদার, প্রভাষক হুমায়ুন কবির, জাকির হোসেন রাজু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে দেড় শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button