slider

চিরিরবন্দরে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির পাশে আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে এসলাম শাহ (৬২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মন্ডলপাড়ায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

এসলাম শাহ ওইপাড়ার মরহুম জেহের উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসলাম শাহ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির পাশে আমগাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার নাতি মো: শাইন (১৭) দাদা এসলাম শাহকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রশি কেটে লাশ নিচে নামান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো আপত্তি না থাকায় লাশের সুরতহাল করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button