slider
সাটুরিয়ায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায়

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় প্রচন্ড তাপদাহে পুড়ছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা। এমন পরিস্থিতিতে মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রাম এলাকায় মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও বৃষ্টি প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয়দের আয়োজনে দড়গ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন দড়গ্রাম বাজার মসজিদের ইমাম হযরত মাওলানা লিয়াকত আলী। এসময় প্রচন্ড খরা থেকে রেহাই পেতে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও দোয়ায় স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ কয়েকশ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
বৃষ্টি না হওয়ায় আরো দুই দিন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করবে বলে জানিয়েছে স্থানীয়রা।




