slider

পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে যখম

পিরোজপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার টোনা ইউনিয়নের পান্তাডুবি গ্রামে মোঃ শহিদুল ইসলাম সিকদার নিজ বাড়ির মসজিদে ইফতারি করতে গেলে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ চাঁন ধরণী,বাক বিতন্ড শুরু করেন, ইফতারী শেষ হতেই মোঃ শহিদুল ইসলাম কিছু বুঝে ওঠার পূর্বেই পূর্ব পরিকল্পিত ভাবে তার উপর মসজিদের ভীতরেই হামলা শুরু করে চাঁন বাহিনী।

জানা যায় চাঁন ধরনী সাবেক মেম্বার ছিলেন।হামলা কারীর আর একজন বতর্মান মেম্বার তরিকুল ধরানী, ও স্বজল ধরানী,বাবু, আশিক ধরানী সহ আরও কয়েক জন।হামলা কারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউই ভয়ে কথা বলে না। জনাব শহিদুল ইসলাম বলেন হামলাকারীরা চাপাটি, চাইনিজ কুড়াল ও অন্যান্য অস্ত্রশস্ত্রসহ তার উপরে হামলা করে, শহিদুল ইসলামের মাথায় কয়েকটি কোপ দেয়,রক্তাক্ত অবস্থায় তার আত্মীয়-স্বজন পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

শহিদুল ইসলাম জানান ৯৯৯ এ কল করলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি,পরবর্তীতে তাকে ফোন করে কোথায় আছেন তা জানতে চান পুলিশ। ততক্ষণে শহিদুল ইসলাম কে হাসপাতলে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসেন তার আত্মীয়স্বজন।হাসপাতালে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মাথায় গুরুতর কোপের চিহ্ন রয়েছে,সাতটি সেলাই করা হয়েছে,বর্তমানে চিকিৎসাধীন আছে।

পুলিশের কাছে সাংবাদিকরা জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ,জ,ম মাসুদুজ্জামান জানান আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button