slider
সিংজুরী ইউনিয়নে চাল বিতরণ

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে ৯০৭জন উপকারভোগীদের মাঝে ১০ কেজি হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাউল বিতরণ করেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আমিরুল ইসলাম এবং সকল ইউপি সদস্যবৃন্দ।


