slider

তিতাসে পীর শাহ বাজ মাজারে তিনদিন ব্যাপি ওরশ শুরু

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ তিতাস উপজেলার গাজীপুর পীর শাহ বাজ (জিন্দা ওলি)’র মাজারে আজ শনিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপি ওরশ। ওরশকে ঘিরে গিলাফ পরিবর্তন ও যার যার মতো প্রার্থনা চলছে। মাজার প্রাঙ্গণে আগর মোম গোলাপ আতর দোকানের পাশাপাশি কলেজ মাঠে বসেছে খাবার কসমেটিক ও ফলফলারি দোকান।

এছাড়া আসবাবপত্র থাকে প্রায় ১৫ দিন ধরে, মাঠের অদূরে কুস্তি লড়তে আসেন দেশের বিভিন্ন জেলা উপজেলার প্রতিদ্বন্দ্বীরা।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সহ রয়েছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পাশাপাশি সহযোগিতা করছে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির ও বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূর নবী।

ভক্ত মুরিদদের তোবারক তৈরির কাজ করছেন ইউনিয়ন পরিষদ মেম্বার রমজান বেপারী।
এই ওরশকে সামনে রেখে আশপাশের কয়েকটি ইউনিয়নের গ্রাম গুলোতে জামাইরা পরিবারের লোকজন নিয়ে আসেন শশুর বাড়ি, যেনো এক উৎসবের আমেজ।

মাজার প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও আসর বসিয়েছেন আবু ইউসুফ চিশতি, তাঁর পাশাপাশি রয়েছে আরো অনকে গুলো আসর।
গাজা সহ মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের বিরুদ্ধে প্রশাসনের রয়েছে কড়া নজরদারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button