গর্ভবতী মায়েদের পুষ্টি সচেতনতায় সাইকেল র্যালী

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: গর্ভবতী মায়েদের পুষ্টি সচেতনতায় এক সাইকেল র্যালী মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে সামাজিক সংস্থা হাসির উদ্যোগে এই সাইকেল র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. ইমরান আলী।
মানিকগঞ্জ সদর হাসপাতাল চত্বরে হাসির নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ সদর হাসপাতালের আরএমও লুৎফর রহমান, ডা. সুজন রায়, বেসরকারী উন্নয়ন সংস্থা স্টেপের নির্বাহী পরিচালক সঞ্জয় দাশ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. ইমরান আলী বলেন, গর্ভবতীকালীন সময়ে মায়েদের প্রচুর পরিমানে পুষ্টির প্রয়োজন। একজন সুস্থ মা পারে একজন সুস্থ সন্তানের জন্ম দিতে।
পরে হাসপাতাল চত্তর থেকে বের হওয়া সাইকেল র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।




