slider

ঘিওরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : পবিত্র রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঘিওর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে ৫ শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button