sliderজাতীয়শিরোনাম

মরণোত্তর দেহ দান করে গেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

পতাকা ডেস্ক : জীবনের পুরোটা সময় কাজ করে গেছেন মানবসেবায়। মৃত্যুর পরও মানুষের কল্যাণে নিজের দেহটা দান করে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণমাধ্যমকে তার দেহদানের বিষয়টি জানিয়েছেন পরিবারের সদস্য সামিয়া। ডা. জাফরুল্লাহ জীবিত অবস্থায় পরিবারের সম্মতি নিয়ে রেখেছিলেন। সে অনুযায়ীই সবকিছু হবে। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। সেখানেই সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী গত রাত ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার শেষ ইচ্ছা ছিল, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালেই তিনি চিকিৎসা নিয়ে মরতে চান।

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button