slider

আমতলীতে হেলিকপ্টারে আসলো বউ

মাহতাবুর রহমান,আমতলী : বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটায় ১০ এপ্রিল সোমবার বিকাল ৪ টায় বিয়ের দেড় বছর পরে হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে বউ নিয়ে এলেন মেরিন ইন্জিনিয়ার রাকিবুল ইসলাম (রাকিব)। এলাকায় এ ঘটনায় বেশ চাঞ্চল্য তৈরি হয়। হেলিকপ্টারে বউ নিয়ে আসলে রাকিবের বাড়িতে এলাকার শত শত নারী-পুরুষ ভির জমায়।

ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম সিংগাপুর ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত আছেন। তার বাবা চাওড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন হাওলাদার। দেড় বছর আগে গলাচিপা উপজেলার গোলখালী গ্রামের আব্দুল কালাম মাস্টারের মেয়ে ডাঃ তুলি আক্তারের সঙ্গে সামাজিকভাবে ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের বিয়ে হয়।

আলতাফ হাওলাদার জানান, তার দুই ছেলের মধ্যে রাকিবুল ইসলাম ইসলাম ছোট। তাদের ইচ্ছায় পুত্রবধূকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসেন।

রকিবুল ইসলাম বলেন, ‘হেলিপ্টারে করে বাড়িতে বউ নিয়ে আসার ইচ্ছা ছিল। অবশেষে সেই ইচ্ছা পূরণ করলাম।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button